ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মি উপজেলা শহরে সমাবেত হয়ে বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেত হয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরার সঞ্চলনায় ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, সহ সভাপতি নূরে আলম কবির লেবু, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান বাবু প্রমূখ।
