কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতাদের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি:

অনৈকতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হলেও এক বছরেও গঠন হয়নি জেলা কমিটি। ফলে সারাদেশ জুড়ে যখন ছাত্রলীগ আনন্দ-উৎসবে পালন করছে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। তখন কুড়িগ্রামে ঐতিহ্যবাহী এই সংগঠটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সাবেক ছাত্রলীগ নেতারা।

দিবসটি উপলক্ষে শনিবার (৪জানুয়ারি) সকালে শহরের জিরো পয়েন্ট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, জাতিরজনকের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আনিছুর রহমান খন্দকার চাঁদ, খন্দকার ওয়াহেদুন্নবী সাগর ও রকিবুজ্জামান রাকিব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব, মমিনুর রহমান মমিন, সফিকুল ইসলাম শাকিব ও রাকিবুজ্জামান রনিসহ পদ প্রত্যাশিরা।

Share Button