লালমনিরহাটে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে বুধবার পহেলা জানুয়ারী বিকেল ৫টায় দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির জেলা প্রতিনিধি ও হাতীবান্ধা উপজেলা প্রতিনিধির আয়োজনে কালীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় কালীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক মানব জমিনের কালীগঞ্জ প্রতিনিধি শেখ আব্দুল আলীমের সভাপতিত্বে ও আনন্দ টেলিভিশন এর প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ(তদন্ত) ফরহাদ মন্ডল, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মিজানুর রহমান , প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্মসাধারণ সম্পাদক সবুজ আলী আপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন,সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় অন্যতম অবদান রয়েছে দৈনিক সকালের সময়ের। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পত্রিকাটি । এছাড়াও প্রতিনিয়ত লালমনিরহাটের পাচ উপজেলায় উন্নয়ন, ঘটে যাওয়া ঘটনা, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে দৈনিক সকালের সময় অগ্রণী ভূমিকা রেখেছে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে পত্রিকাটি। আগামী দিনেও পত্রিকাটি দেশ ও জাতির স্বার্থে কাজ করবে সেই সাথে পত্রিকাটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকার বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিক ও গণমাধ্যম সর্বাত্মক সহোযোগিতা করছে। অতি অল্প সময়ে পত্রিকাটি পাঠকের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মুক্তির প্রকাশক ও সম্পাদক নুর আলমগীর অনু, বার্তা ২৪ এর নিয়াজ আহমেদ শিপন, সাংবাদিক আসাদ হোসেন রিফাত , বাংলাদেশের আলো লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান, তৃতীয় মাত্রার প্রতিনিধি হাসমত আলী, সাংবাদিক মনজুরুল বিল্লা, সাংবাদিক লিখন হোসাইন প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন দৈনিক সকালের সময় পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি এম সহিদুল ইসলাম।

Share Button