মিঠাপুকুরে ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য আটক

রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের মিঠাপুকুরে এক হাজার পিছ ইয়াবাসহ ইউপি সদস্য জনতা বেগম ও তার শাশুড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল (২৭ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউ,পি সদস্যর বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার পিছ ইয়াবাসহ ইউপি সদস্য জনতা বেগম ও তার শাশুড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়। মহিলা পুলিশ তল্লাশি করে এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করে।

সূত্র বলছে, মাদকের চালান নিয়ে অটোযোগে যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মিঠাপুকুর সার্কেলে অভিযান চালিয়ে জনতা বেগমকে আটক করে।

এনিয়ে রানীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রাংগার সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে বিষয়টি খুবই দুঃখজনক।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Button