ফেসবুক বন্ধন গ্রুপের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

হঠাৎ করেই শুরু হয়ে গেলো হাড় কাপাঁনো শীত। আর এই শীতে অসহায় মানুষদের পাশে এসে দাড়ালো ফেইসবুক গ্রুপ বন্ধন।
গতকাল বিকেলে বন্ধন পরিবারের পক্ষ থেকে ফুলবাড়িয়ার জোড়বাড়িয়া এলাকার কোনাপাড়া মাদ্রাসায় কম্বল ও ভেসলিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্ধন পরিবারের একান্ত আপনজন প্রকৌশলী আজিজুর রহমান, প্রকৌশলী (বিমান) শাহজাহান সাহেব, উপদেষ্টা জনাব শফি কামাল (সহকারী প্রকৌশলী ময়মনসিংহ সিটি কর্পোরেশন) মডারেটর পারভেজ রানা ও মিলন মিয়া, সদস্য নাজিমুজ্জামান জায়েদ সহ আরো অনেকেই। উক্ত সময়ে বন্ধন পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন গ্রুপের উপদেষ্টা জনাব শফি কামাল।

Share Button