স্টাফ রিপোর্টারঃ
সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাহিত্য পত্রিকা মৌচাক এর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক হাকীম রবিউল ইসলাম রবি। শনিবার রংপুর নগরীর দর্শনা ব্রাক সেন্টারে দিনব্যাপী আন্তর্জাতিক কবি ও লেখক মিলন মেলা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন সাফল্য সাহিত্য-সংস্কৃতি পরিবার বাংলাদেশ। সম্মাননা তুলে দেন গণ মানুষের কবি ইমরোজ সোহেল। হাকীম রবিউল ইসলাম রবি ইতিপূর্বে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারত ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্মাননা পান। তিনি সাহিত্য পত্রিকা মৌচাক এর উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা শাখার সভাপতি, আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি, জে এন্ড টি ল্যাবরেটরিজ ইউনানী এর ব্যবস্থাপনা পরিচালক, ইউনানী শিল্প মালিক সমিতি রংপুরের সাধারণ সম্পাদক, কাডা রংপুরের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে সাহিত্য পত্রিকা মৌচাক এর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক হাকীম রবিউল ইসলাম রবি সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাওয়ায় মৌচাক পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, মৌচাক উপদেষ্টা সাঈদ সাহেদুল ইসলাম, এস এম সাথী বেগম, আলেয়া খাতুন লাভলী, সাহিনা সুলতানা, রবিউল ইসলাম রবি, নির্বাহী সম্পাদক মতিয়ার রহমান, সহকারী সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লাসহ মৌচাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। অন্যদিকে আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাকীম রবিউল ইসলাম রবি সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কবিরাজ ইসমাইল মোল্লা, সাধারণ সম্পাদক হাকীম আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
