রূপগঞ্জে আগুন পান ও তেঁতুল চা এর জন্য ক্রেতাদের ভীর

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগরপাড়া গ্রামে হুজাইফা ডিজিটাল চা স্টোরে শাহী পান ও আগুন পান খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ভীর জমায় আক্তার মিয়ার দোকানে। এই সময় ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় শুধু পান নয় হুজাইফা ডিজিটাল চা স্টোরের, মধু চা, লেবু চা, মালটা চা তেঁতুল চা ও ক্রেতাদের কাছে খুবই প্রিয় তাই তাঁরা বিভিন্ন জায়গা থেকে সন্ধায় চা খাওয়ার জন্য ভীর করে। এই সময় ক্রেতারা আরো বলে যিনি একবার আক্তার মিয়ার পান বা চা খায় তাকে আবার আসতে হবে আক্তার মিয়ার চা ও পান খেতে। হুজাইফা ডিজিটাল চা স্টোরের মালিক আক্তার মিয়া বলে আমি চেষ্টা করি ক্রেতাদের জন্য মানসম্মত কিছু করতে।

Share Button