নাগেশ্বরীতে ইত্তেফাকের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টারঃ

নাগেশ্বরীতে দৈনিক ইত্তেফাকের ৬৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শেকড় কার্যালয়ে উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টুকে সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। পরে প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন প্রধান অতিথি মোস্তফা জামান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশন প্রতিনিধি ওমর ফারুক, আমাদের সময় প্রতিনিধি পাভেল জামান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, শেকড় সভাপতি ও সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকী, ভোরেরপাতা প্রতিনিধি মজিবর রহমান, মানবজমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান, ডেসটিনি প্রতিনিধি মোসলেম উদ্দিন, ভোরেরদর্পন ও যুগের আলো প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দিনকাল ও জয়যাত্রা টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, ভূরুঙ্গামারীর সাংবাদিক আমিনুর রহমান বাবু, প্রভাষক আ.ম.প আনিছুর রহমান আনিছ, আবু হোসেন সরকার প্রমুখ।

Share Button