রংপুরে মাইক্রোবাস চাপায় বৃদ্ধার মৃত্যু

মো. রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় আলেয়া বেগম (৫০) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর সদর উপজেলার শলেয়াশা বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা সদর উপজেলার মহেশপুর গ্রামের আজগার উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাড়ি ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশা বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস আলেয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মাইক্রোবাস চালক বৃদ্ধাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট একেএম নওশাদ ফরহাদ জানান, মাইক্রোবাস চাপায় নিহত আলেয়ার মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Button