সাহিত্যে সম্মাননা পেলেন মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল

স্টাফ রিপোর্টার:

সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন সাহিত্য পত্রিকা মৌচাক এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক রেজাউল করিম মুকুল। শনিবার রংপুর নগরীর দর্শনা ব্রাক সেন্টারে দিনব্যাপী আন্তর্জাতিক কবি ও লেখক মিলন মেলা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন সাফল্য সাহিত্য-সংস্কৃতি পরিবার বাংলাদেশ। সম্মাননা তুলে দেন গণ মানুষের কবি ইমরোজ সোহেল। প্রাবন্ধিক ও গবেষক রেজাউল করিম মুকুল ইতিপূর্বে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের বিভিন্ন রাজ্য ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্মাননা পান। তিনি সাহিত্য পত্রিকা মৌচাক এর প্রধান উপদেষ্টার পাশাপাশি রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর কোষাধ্যক্ষ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলার সাধারণ সম্পাদকসহ কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত। তাঁর ইতিমধ্যে কয়েকটি প্রবন্ধ ও গবেষণামুলক বই প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে সাহিত্য পত্রিকা মৌচাক এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক রেজাউল করিম মুকুল সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাওয়ায় মৌচাক পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, মৌচাক উপদেষ্টা সাঈদ সাহেদুল ইসলাম, এস এম সাথী বেগম, আলেয়া খাতুন লাভলী, সাহিনা সুলতানা, রবিউল ইসলাম রবি, নির্বাহী সম্পাদক মতিয়ার রহমান, সহকারী সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লাসহ মৌচাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

Share Button