রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর জেলা পুলিশের মাসিক (নভেম্বর-১৯) পর্যালোচনা সভা ও পুরিস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রংপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
এসময় নভেম্বর-১৯ মাসের শ্রেষ্ঠ সার্কেল, গ্রেফতারি পরোয়ানা তামিলকারী থানা, মামলা নিষ্পত্তিকারী ও মাদক উদ্ধারকারী থানা হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন রংপুর’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন। শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী থানা গঙ্গাচড়া এবং শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী থানা হিসেবে কাউনিয়া থানা নির্বাচিত হয়। নির্বাচিতদের পুরস্কার হিসেবে সম্মাননা স্বারক ও নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
