টাঙ্গাইল পাসপোর্ট অফিসের ৭ দালাল আটক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল

আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে র‌্যাব-১২ অভিযান চালিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৭ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১ মাস করে জেলা দেয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ সদস্যরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালালদেরকে আটক করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের মাধ্যমে এক মাস করে জেলা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাব ১২ ও সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে, শহরের ধুলেরচর এলাকার পলান শেখের ছেলে মো. শাহিন (৪৫), আকুরটাকুর পাড়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে মো. সালেক ইবনে জামান (৫১), কাগমারা আমিনবাগ এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৪৮), পশ্চিম আকুরটাকুর পাড়া গ্রামের কিতাব উদ্দিন মিয়ার ছেলে মো. রাশেদুর রহমান (৪৫), ফজলুর রহমানের ছেলে মো. রিপন মিয়া (৩৫), কালিহাতী উপজেলার রহমপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আব্দুল খালেক (৫১), নগরবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে মো. তারিকুল ইসলাম (৪৮)।

ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, পাসপোর্ট অফিসের সামনে থেকে আটককৃত ৭ জনকে এক মাস করে বিনাশ্রম জেল দেয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় প্রতিজনকে ১ মাস করে জেল দেয়া হয়।

Share Button