নরসিংদী প্রতিবন্ধী সঞ্জু দাসের দায়িত্ব নিলেন সিআইপি লিটন

স্বপন দাস বিজয়,নরসিংদী প্রতিনিধিঃ

দুহাত নেই, পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছিল প্রতিবন্ধী সঞ্জু দাস। সে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের মাছ ব্যবসায়ী চিত্ত রজ্জন দাস ও শেফালী রানী দাসের ২য় ছেলে।

সে বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালের ছাত্র। সঞ্জু দাসের মা শেফালী রানী দাস জানান, অভাব-অনটনের সংসারে ৩টি সন্তান নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পড়ার প্রতি তার আগ্রহ দেখে হাল ছাড়িনি। সহায়তা পেলে সঞ্জু দাস কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে।

এদিকে পরীক্ষা চলাকালীন বিভন্ন নিউজে প্রকাশ হলে,নরসিংদীর শিল্পপতি রমনী গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন ভূইয়া সিআইপির নজরে পড়ে।

একদিন শেফালী রানী কে ডেকে সঞ্জুর খোঁজ খবর নেন,বলেন তার পড়ালেখা যেন বন্দ না করে।

তিনি প্রতিবন্ধী সঞ্জুর লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে মুগ্ধ হন।

এ সময় নবম শ্রেনীর জন্য শুভ কামনা জানিয়ে বই কিনার জন্য নগত ৫০০০ টাকা অর্থ প্রদানসহ তার লেখাপড়ার সকল দায়িত্ব নেন নিজাম উদ্দিন ভূইয়া লিটন সিআইপি। গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সঞ্জুর জন্য একটি গৃহ নির্মাণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

নিজাম উদ্দিন ভূইয়া বলেন, তার উচ্চ শিক্ষা চালিয়ে যেতে সব রকম সহযোগিতা করব। সঞ্জু যেন অন্ধকার পথে না যেতে পারে,আমি তাকে আলোর পথ দেখাতে সকল রকম ব্যাবস্তা করে দেবার চেষ্টা করব।

Share Button