লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানকে পুনরায় দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় কমিটি।

বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবীর।

বুধবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ কমিনিটি হলরুম মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনের সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

নতুন কমিটির সভাপতি পদে প্রার্থী হিসেবে বর্তমান সভাপতি মোতাহার হোসেন এমপি, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সাবেক সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা ছিলেন। সাধারন সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন প্রার্থী ছিলেন।

Share Button