রংপুর জেলা ও মহানগর আ.লীগের কাউন্সিলে পুরোনোরাই নির্বাচিত

মো. রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর জেলা ও মহানগর শাখার সম্মেলনে গতকার মঙ্গলবার রাতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুরাতন কমিটির নেতারাই পূনরায় নির্বাচিত হয়েছেন।

রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন।

জেলা ও মহানগর আওয়ামীলীগের কাউন্সিলে জেলা শাখার সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক ১১ জন প্রতিদ্বন্দিতা করেন। পরে কাউন্সিলে সমঝোতায় পৌছাতে না পারায় পরবর্তিতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাউন্সিলের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবার কমিটিতে পূণরায় নির্বাচিত হয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। কাউন্সিল পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএম মোজাম্মেল হক।

উল্লেখ্য রংপুর জেলা আওয়ামীলীগের কাউন্সিলে এডভোকেট রেজাউল করিম রাজুর নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলররা প্রস্তাব করেন এবং এডভোকেট রেজাউল করিম রাজু তা প্রত্যাখান করেন এবং উভয় পদ থেকে অব্যাহতি হন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূনরায় এডভোকেট রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

Share Button