শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়াকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দিলেন সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুতিয়াবোস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। এতে আবু হোসেন ভুঁইয়া রানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মমতাজ বেগম। উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া,সচিব হাবিবউল্ল্যাহ, মুক্তিযোদ্ধা মোন্তাজদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, রাসেল মাহমুদ, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য জিন্নাহ জাহান জিসান, জাহানার বেগম, জাকিয়া, ইউপি সদস্য আওলাদ হোসেন,আব্দুল কাইউম, রিটন প্রধান, আব্দুল্লাহ আল মামুন দোলন, মোরশেদ আলম, আলমগীর হোসেন, খোরশেদ আলম,রমজান আলী মন্ডল, মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আরিফ খান জয় প্রমুখ । অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে সাংবাদিক মাহবুব আলম তার বক্তব্যে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি অঞ্চল। তবে উন্নয়ন বলে গোড়ায় তা নেই। তিনি আরো বলেন, ডেমরা কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের রাস্তা অত্যন্ত সরু। যেখানে রোগী যাতায়াতে অসুবিধা হয়, একইভাবে ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তাও অত্যন্ত সরু। ফলে জনভোগান্তি রয়েছে। একভাবে অনেক ইউপি সদস্যরা স্বজন প্রীতি করে রাস্তা করায় কোন অংশে আংশিক রাস্তা করার অভিযোগ করেন । এ সময় এসব রাস্তা প্রসস্ত করে স্থানীয়দের আবাসনের হাত থেকে বাড়ি ঘর রক্ষায় পদক্ষেপের দাবী জানান তিনি। ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সাবেক ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগনের সেবা দিবেন। এতে কার্পন্য করবেন না তারা।
নতুন চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া তার বক্তব্যে বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছেন। তাদের কল্যানে কাজ করবো। তবে ইউনিয়ন পরিষদের উন্নয়নে সাবেক চেয়ারম্যান আবু হোসেন রানু ভুঁইয়াকে অভিভাবক হিসেবে কাছে চাই। তাছাড়া পরিষদে কাজ করতে যেয়ে কোন ভুল ত্রুটি দেখলে তা সংশোধন করে দেয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, ভোট আমানত। তাদের এ আমানত রক্ষা করবো। জীবন বাজি রেখে সাধারন মানুষের পক্ষে থাকবো।
এদিকে টানা ২১ বছর ৯ মাস ৯দিন দায়িত্বে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন রূপগঞ্জবাসির সেবা করেছি,এতে ভুলত্রুটিগুলো ক্ষমা সু্ন্দর দেখবেন। জনগণের সেবা দিতে কার্পন্য করিনি। তাই জনগণ আমাকে ভালোবেসেছে। এ সময় নতুন চেয়ারম্যানকে পরামর্শ দিয়ে বলেন, মেম্বাররা স্বজন প্রীতি করে সাধারনদের ঠঁকাতে পারে। তাই যাচাই করে ওয়ারিশ সনদ দিতে হবে। তাছাড়া অন্যায়ভাবে যেন কারো জমি দখল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে বলেন। তবে সহযোগীতা চাইলে সব সময় পরিষদকে অতিত অভিজ্ঞতা দিয়ে সহযোগীতার আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, সালাহউদ্দিন ভুঁইয়া সাহসী এক তরুন। তার সাহসকে সৎকাজে ব্যয় করে রূপগঞ্জকে আধুনিক ও উন্নত নগরী করতে হবে। এমন হলে জনগণ তার পাশে থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের মুল সমস্যা একের জমি অন্যে গ্রাস করে নেয়। বালি ফেলে দখল করে নেয়। কিংবা ভুয়া ওয়ারিশ বা নামেমাত্র মুলে ক্রয় করে একটি মহল। এসব কাজে ইউনিয়ন পরিষদের ওয়ারিশ সনদ গুরুত্বপূর্ণ। তাই এসব কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সাবধানতা অবলম্বন করতে হবে। সরকারের উন্নয়নকাজ সরাসরি এ ইউনিয়ন সেবার মাধ্যমে পৌঁছে। বিভিন্ন সেবা গ্রহনে সাধারনরা হয়রানির শিকার হলে ইউএনও কার্যালয়ে জানাবেন। এ দরজা সকলের জন্য উন্মুক্ত। সাধারন মানুষের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্বজন প্রীতি না করে সকলের জন্য সমভাবে সরকারী সহায়তা বন্টন করতে হবে। তিনি আরো বলেন, রাস্তা ঘাটের যে সমস্যার কথা জানলাম তা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হবে।
পরে নতুন চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়াকে ৫৫লাখ ৮৮ হাজার ৭শত ১৭ টাকাসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ বুঝিয়ে দেন সাবেক চেয়ারম্যান। এতে সাবেক ইউপি চেয়ারম্যানদের মধ্য থেকে মরহুম সামসুদ্দিন আহমেদ, ডাক্তার রফিক
উদ্দিন আহমেদের স্মরনে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন অতিথি ও উপস্থিত জনতা।
