স্বপন দাস বিজয়ঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে লাঙ্গলমোড়া কালী মন্দির সংস্কারের জন্য রায়গঞ্জ উপজেলার ঘুরকা
ইউনিয়ন পরিষদের মাধ্যমে ববরাদ্দ দেওয়া দুই মেট্রিক টন চালের বিপরিতে ৬০ হাজার টাকা মন্দির কমিটি কে না দিয়ে আত্নসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।
ঘুরকা ইউ পির লাঙ্গল মোড়া কালী মন্দির কমিটির সভাপতি প্রবির কুমার ভৌমিক ও সাধারন সম্পাদক জীবন কুমার শিংহ এ প্রতিবেদককে জানান- আমদের চেয়ারম্যান জিল্লুর রহমান গত ৭ মাস আগে কির্ত্তন অনুষ্ঠানে
উপস্থিত হয়ে সকলের সামনে মন্দির মেরামতের জন্য ২ টন টিআর দেওয়ার কথা বলে আমাদের নিকট থেকে বরাদ্ধে মাস্টার রোলে স্বাক্ষর নেয়।
এরপর ৭ মাস অতিবাহিত হলেও আমরা কোন টাকা পাইনি।এবিষয়টি উপজেলার পি আই ও অফিসে খবর নিয়ে জানতে পারলাম মন্দির মেরামতের ২ টন টি আর আমার এবং সাধারণ সম্পাদক জীবন কুমার শিংহ স্বাক্ষরে বরাদ্দকৃত ২ টন টি আর উত্তলন করা হয়েছে।
এ ব্যাপারে আমরা চেয়ারম্যানের কাছে গেলে তিনি নানান তালবাহানা করেছেন। আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাদের ভয়ে তাদের বিরুদ্ধে কিছুই বলতে পারছি না।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা-মোঃ কামরুল ইসলাম মুঠোফোনে প্রতিবেদককে জানান,কালী মন্দিরের টিআর দিয়ে দিয়েছি।
মন্দিরের টাকা যদি মন্দির কমিটি না পেয়ে থাকলে বিষয়টি দুঃখ জনক। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
