মাহফুজ ইকরাম:
আজ ১৬ নভেম্বর শনিবার নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানার কেদার ইউনিয়নকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জি আই ইউ গাইডলাইন অনুসারে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে কেদার ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং বিবিএফজি প্রকল্পের কেদার ইউপি ফেসিলিটেটর আজিজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা ও গণনাটকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব নুর আহম্মেদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়রম্যান রোকনুজ্জামান শিমু,কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী অখেন চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল শাহীন। উপস্থিত ছিলেন কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েল,প্রভাষক মোঃ আমজাদ হোসেন, সুবলপাড় হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শফিক সরকার,কচাকাটা হাইস্কুলের সিনিয়র শিক্ষক কবি মোঃ আব্দুস সালাম,কাজী মজিবর রহমান,ইউপি সচিব আব্দুল বাতেন,যুব ফোরাম সভাপতি শাহ আলম,সি এফ সাজের উদ্দিন মন্ডল,নাগেশ্বরী পৌরসভার ইউ এফ গৌরাঙ্গ রায়, কচাকাটা ইউ এফ আজিজুল হক ও ইউপি সদস্য আব্দুল জব্বার প্রমূখ। আলোচনা শেষে ‘ময়নার চোখের জল’ শিরোনামে একটি মনোজ্ঞ গণনাটক পরিবেশিত হয়।
