মধুপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

আ: হামিদ মধুপুর টাঙ্গাইল থেকে:

টাঙ্গাইলের মধুপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা’র সাথে প্রেসক্লাব মধুপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত নির্বাহী অফিসার আরিফা জহুরা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তার কাজকে গতিশীল করার জন্য সহযোগীতা কামনা করেন। এই মতবিনিময় সভায় প্রেসক্লাব মধুপুরের সাংবাদিকরা নবাগত ইউএনও’র নিয়মতান্ত্রিক কাজে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সাধারণ সম্পাদক বাবুল রানা, সহ সভাপতি আবদুল্লা আল-মামুন, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, জাহিদুল কবীর জুয়েল রানা, আবুল হোসেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ। পরে নবাগত ইউএনও আরিফা জহুরা কে প্রেসক্লাব মধুপুরে পক্ষ থেকে একটি পুষ্পস্তবক অর্পন করা হয়।

Share Button