শ্রীপু‌রে ক‌লেজ ছাত্র আ‌সি‌ফ হত্যাকারী‌দের শা‌স্তির দাবী‌তে উ‌লিপু‌রে মানববন্ধন

নয়া খবর ডেস্কঃ

গা‌জিপু‌রের শ্রীপু‌রে ক‌লেজ ছাত্র আ‌রিফুল ইসলাম আ‌সি‌ফ হত্যার প্র‌তিবাদ ও হত্যাকারী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী‌তে উ‌লিপু‌রে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ সোমবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের জনগনের ব্যানারে ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আ‌সি‌ফের হত্যা কারী‌দের খুঁ‌জে বের ক‌রে আই‌নের আওতায় এ‌নে দৃষ্ট‌ান্তমূলক শা‌স্তি দাবী ক‌রেন।
জানা গেছে, ২ মাস আগে আরিফুল ইসলাম আ‌সিফ (২০) গা‌জিপু‌রের শ্রীপু‌রে এক‌টি গা‌র্মেন্টস কারখানায় চাকরি নেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ তাকে অক্টোবর মাসের বেতন প্রদান করেন। বেতন নিয়ে কারখানা থেকে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। পরেরদিন শুক্রবার সকালে স্থানীয়রা শ্রীপুরের পৌর এলাকার বহেরারচালার একটি কলাবাগানে গলাকাটা মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেন। প‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে আ‌সি‌ফের মর‌দেহ উদ্ধার ক‌রেন।
‌নিহত আ‌সিফ কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলার রামদাস ধ‌নিরাম সরদারপাড়া গ্রা‌মের আতাউর রহমা‌নের পুত্র এবং এমএ ম‌তিন কা‌রিগ‌রি ও কৃ‌ষি ক‌লে‌জের ছাত্র ।

Share Button