মাধবদীতে যুবলীগের প্রতিষ্ঠা বাষিকী উযাপন

স্বপন দাস বিজয়,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী মাধবদীতে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

নরসিংদী সদর উপজেলা আমদিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে আজ দুপুরে বনাইদ যুবলীগের অফিসে এলাকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

যুবলীগের সভাপতি মো: সাদিকুর রহমানের রিটন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামলীগ নেতা বাবুল ভূইয়া,আমদিয়া ইউনিয়ন আমদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো,জসিম উদ্দিন,ইপি সদস্য আরিফ মেম্মার,আরশাফ মেম্মার,যুবলীগ নেতা মানিক মিয়া ও অন্যন্য নেএী বৃন্দ।

সাদিকুর রহমান রিটন বলেন,আমাদের খেয়াল রাখতে হবে,বিএনপি জামাতের সদস্য যেন যুবলীগে সদস্য হতে না পারে।তারা কখনোই সমাজের উন্নায়ন করতে পারেনা,তারা পারে নিজের পকেট ভারি করতে।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button