“বিশ্বাস”
বিশ্বাসে মিলায় ভক্তি
তর্কে বহুদূর
বিজ্ঞরা বলে গেছেন
জানতেন যতদূর।
আজকাল বিশ্বাসে
ছাঁই ফেলে আশ্বাসে
দেই দিচ্ছি চাপাতে
শুন্যতা বাস্তবে।
স্বপ্ন দেখা সুখগুলো
স্বপ্নমাখা ঘুমে
ছলচাতুরির সম্পর্কটা
চলছে পুরোদমে।
বাহদূর সেজে আছে
নানা প্রভাবশালী
গরীব মারা কাজ তাদের
নামে শেরে আলী।
নামে মাত্র সেবার কাজ
দেখছি যত আজ
বেশিরভাগেই লজ্জামাখা
হিরার নামে কাঁচ।
