ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার বিকাল তিনটায় উপজেলা পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্ভোধন করা হয়েছে। খেলার প্রথম দিনে এ গ্রুপে নাওডাঙ্গা ইউনিয়ন দল বনাম বড়ভিটা ইউনিয়ন ফুটবল দল খেলায় অংশ গ্রহন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে সহিঞ্চুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রুীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। খেলা উদ্ভোধন করেন ইউএনও মোছাঃ মাছুমা আরেফিন। এসময় উপস্থিত ফুলবাড়ী ডিগ্রী কলেজ সভাপতি আজিজার রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও বিপুল সংখ্যক উৎসুক জনতা।

Share Button