ভূরুঙ্গামারী পাইলট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়ােজন করা হয়।

সােমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও রংপুর রােকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মােজাম্মেল হক।
১৯২০ সালে প্রতিষ্ঠিত ভূরুঙ্গামারী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। এখন চলছে রেজিস্ট্রেশনের কাজ। আগামি ২০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য অনুরােধ করা হয়েছে। এতে কুড়িগ্রাম প্রেসক্লাব মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য সচিব শাহজাহান আলী, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমুখ।

Share Button