কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত-১

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম পৌরসভা এলাকার কৃষ্ণপুর চড়ুয়াপাড়ায় সুপারীর গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরাে একজন।

স্থানীয়রা জানায়, সােমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চড়ুয়াপাড়া এলাকার মনির হােসেনের বাড়িতে সুপারীর গাছ কাটার কাজ করতে যায় চর কৃষ্ণপুর গ্রামের খালেক (৪২) ও আব্দুর রহমান (৪৮) নামের ২ জন শ্রমিক। এসময় একটি সুপারীর গাছ কাটা শেষ হলে তা অসাবধানতা বশতঃ বাড়ির উপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে পড়ে যায়। বিদ্যুতের তারে আটকে যাওয়া সুপারীর গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়। এসময় তাদের বাঁচাতে গেলে ঐ বাড়ির মরিয়ম নামের এক গৃহবধু আহত হয়েছে।

এব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান সরদার জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

Share Button