সকলের ভালোবাসার কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই-নাইমুল হাসান শুভ্র

নিজস্ব প্রতিবেদকঃঃ

বাঙ্গালীর ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ,পিতা মুজিবে হাতের কোমল স্পর্শে শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, অধিকার থেকে স্বাধিকার, ভাষাধিকার থেকে মুক্তির মিছিলে এক হাতে কবিতার বই অন্য হাতে স্টেনগান নিয়ে, সময়ের পরিক্রমায় কখন গোলাপের মত শান্ত কখনো সময়ের চাহিদায় রক্তকরবীর মত রক্তাক্ত সংগঠনের একজন কর্মী হিসেবে, আপনাদের যে ভালোবাসা পেয়েছি তাই আমি চিরকৃতজ্ঞ, আমি বারবার এই ভালোবাসার কাছে হেরে গিয়ে জিতে যেতে চাই! আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি আমার শৈশবের স্বপ্ন, কৈশোরের প্রেম ও যৌবনের প্রচন্ড আবেগকে সাথে নিয়ে, সোনালী অগ্রজদের মত জীবন ও যৌবনের উওাপের শুদ্ধ ও পবিত্র সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে থাকতে চাই, মুজিববাদী চেতনায় উজ্জীবিত হয়ে লাখো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে পথে রাজা হয়ে, বঙ্গবন্ধু তনয়ার পথচলা মসৃণ করতে বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে পাশে থাকবো আশা করি অতীতের ন্যায় সকলের অনুপ্রেরণা পাব।
এক প্রশ্নের জবাবে শুভ্র বলেন, সকলের ভালোবাসার কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই, জীবন মরুভূমিতে পদধূলা বাতাসে হারিয়ে যেতে পারে তারপর ও আদর্শ, সততা, নীতি-নৈতিকতায় যে দেবতার তুল্য জীবন ধূলা বহন করে তা দিয়ে এঁকে যাব পদচিহ্ন; জানি, তখনই মরুভূমিতে জাগবে মরুদ্যান, পুড়ে হবে ছাই- মরণের মহাশ্মশান। বিলিয়ে যাব বাঁচার স্বপ্ন, স্বপ্নের ফেরিওয়ালা হয়ে… তবেই তো বারে বারে শুনতে পাব শুভাকাঙ্ক্ষীদের স্পষ্ট আদরের ডাক যা স্মৃতি ও অনুপ্রেরণার আতুরঘর হিসেবে থাকবে আজীবন।
উল্লেখ্য, গত (৯জুলাই) ঢাকা মহানগর ছাত্রলীগ উওর এর সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ নাইমুল হাসান (শুভ্র) কে ঢাকা মহানগর ছাত্রলীগ উওর এর (সহ-সম্পাদক) নির্বাচিত করা হয়। এত তিনি সাইদুর রহমান হৃদয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শুভ্র বলেন, বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি দেশরত্ন শেখ হাসিনা ও মুজীব আদর্শের দীপ্ত প্রতীক বঙ্গবন্ধু তনয়ার পথচলার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে কাজ করবো।

Share Button