আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলায় ৩৫৪ পিস ইয়াবা ও হেরোইনসহ ফারুক হোসেন (২৮) এবং বাবুল আহমেদ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মধুপুর পৌর শহরের মাস্টার পাড়া এলাকায় মধুপুর থানা ইনচার্জ মো: তারেক কামাল এর নির্দেশে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য জব্দ ও মাদক ব্যাবসায়ীদ্ধয়কে আটক করে।
আটককৃত আসামী ফারুক হোসেন উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ বাজার এলাকার মো: আবু সাইদ হোসেনের ছেলে, অপর আসামী বাবুল আহমেদ আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ি এলাকার জালাল আহমেদ এর ছেলে।
অভিযান পরিচালনাকারী মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়দুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্টার পাড়ার আমান আলীর বাসায় অভিযান চালিয়ে তার বাসার ভাড়াটিয়া বাবুল আহমেদ ও তার সহযোগী ফারুক হোসেনের কাছ থেকে ৩৫৪ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৬ গ্রাম ইয়াবার গুঁড়া এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক কামাল জানান, এ ঘটনায় মধুপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
