টাঙ্গাইলের মধুপুরে ১৪শ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ১

আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার মধুপুরে ১৪’শ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ান্দা (ডিবি দক্ষিণ) পুলিশ। ১ সেপ্টেম্বর রোববার রাতে মধুপুর উপজেলার জলছত্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাহ হোসেন (৫০)মধুপুর উপজেলাধীন জলছত্র এলাকার মৃত বিনোদ দাসের ছেলে।

২ সেপ্টেম্বর সোমবার সকালে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিল্লাহ হোসেনের স্ত্রী পালিয়ে যায়। বিল্লাহ হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ১৪’শ পিছ ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করে।

পলাতক আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত বিল্লাহ এবং পলাতক তার স্ত্রী নাছিমা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Share Button