কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শোকসভা।। মিছিল নিয়ে আশফাকুল ইসলাম তুষার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেম মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ জাহেদ আলী সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শফিকুল রহমান ভূইয়া বাদল সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ। উক্ত শোক সভায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পদ প্রার্থী আশফাকুল ইসলাম তুষারের ও ঈমন মিয়ার নেতৃত্বে একটি মিছিল নিয়ে সভায় অংশ গ্রহণ করে। শোক সভায় ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Share Button