প্রতিনিধি নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছিমপুর এলাকার যুব সমাজের এর উদ্যোগে বড়-ছোট ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজিবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, বিশেষ অতিথি সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আরিব প্রমুখ। ম্যাচে মাছিমপুর বড় দল ২-১ গোলে বিজয় লাভ করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
