স্বপন দাস বিজয়ের কবিতা-“বৃষ্টির খেলা”

“বৃষ্টির খেলা”

বৃষ্টির দিনে ভিজবী যদি
আয় রে তোরা আয়
ঘরের কাজ ঘুচিয়ে দিয়ে
এক সাথে সবে যাই।

মেঘের নিচে ভিজবো সবাই
মাখবো গাঁয়ে জল,
আনন্দেতে মন টিকে না
চল রে সবাই চল।

মাঠে মাঠে জল ছিটিয়ে
করবো দোড়াদৌড়ী,
বন্দুরা সব কাজ পরে থাক
আয়না তারাতারি।

মেঘের জলে মাছ ধরবো
সাঁতার দিব ঘাটে,
আয় বন্দুরা যাই রে সবাই
কান্দাইল ভূইয়ার মাঠে।

বৃষ্টি নিয়ে খেলবো মোরা
নানান রঙ্গের খেলা,
আয় রে সবাই রঙ্গিন হবো
মেঘ বৃষ্টির মেলায়।

Share Button