কচাকাটায় পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইজন সম্পর্কে খালাতো ভাই বোন।

নিহত দুইজন হলো চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) ও খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা দুইজন পরিবারের সাথে ঢলুয়াবাড়ী গ্রামের নানীর বাড়ি লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলো

মৃত্যু দুইজনের সম্পর্কের জেঠা আবু বক্কর জনান, সকাল১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেকজন শিশু ছেড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নামে। এসময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারে খবর দেয়। পরে পরিবারে লোকজনসহ স্থানীয়রা প্রথমে সিয়াম ও পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share Button