কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উত্তর কুমরপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে বিথী রানী (৬) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সাধারন ডায়েরি করে শিশুটির পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ পোষ্ট মর্টেমের পর শিশুটির মৃত্যুর আসল কারন জানা যাবে।
