লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধিঃ

অবৈধভাবে সার মজুদের অভিযোগ এবং কৃষকরা সার না পাওয়ার প্রতিবাদে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাফা গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এ সময় কৃষকরা অভিযোগ করেন, সার মজুদ থাকলেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। দ্রুত কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Share Button