স্টাফ রিপোর্টার:
উৎসবমুখর পরিবেশে নিউরন নার্সিং কোচিংয়ের ফার্মগেট শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬-২৭ সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস। আজ ফার্মগেটস্থ জাহানারা গার্ডেনে অবস্থিত কোচিংয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ডিপুটি সুপার এবং ডায়াবেটিস ও জেনারেল প্রাক্টটিসনার ডঃ মোঃ মিরাজ উদ্দিন (এম.বি.বি.এস, পিজিটি-সিসিডি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা পেশায় নার্সিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে লক্ষ্য অর্জনের আহ্বান জানান।
ওরিয়েন্টেশন ক্লাসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন: ডঃ মাহমুদ হোসেন (সিআরপি), মামুন হোসেন (তেজগাঁও আইডিয়াল কলেজ), মাহিম খান (ঢাকা নার্সিং কলেজ), নোকিবুল হাসান নিলয় (ঢাকা বিশ্ববিদ্যালয়)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরন নার্সিং কোচিং ফার্মগেট শাখার পরিচালক মোঃ সাইফুল হক। সভাপতি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা ও সফলতার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নতুন ব্যাচের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
