বান্দরবান পৌরসভার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পৌরসভার উদ্যোগে ০২ সেপ্টেম্বর বুধবার ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৯০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড উপহারের মাধ্যমে “কৃতী শিক্ষার্থী” সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি সজীব কান্তি রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মারুফা সুলতানা খান হিরামনি।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, সমাজসেবক, প্রিন্ট-মিডিয়ার প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পৌর কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত থেকে যারা এই সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত করার জন্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Share Button