নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে শনিবার দুপুরে নাগেশ্বরী বণিক সমিতি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সিস্টার ফার্মেসির সত্বাধিকারী ইব্রাহিম আলীকে সভাপতি, মৌ ফার্মেসির স্বত্বাধিকারী মাইদুল ইসলাম মালেককে সিনিয়র সহ-সভাপতি এবং আর্কেডিয়া ফার্মেসির সত্বাধিকারী সহ-সভাপতি-১ পদে আব্দুল মালেক ও সহ-সভাপতি-২ পদে শিমু ফার্মেসির সত্বাধিকারী শফিকুল ইসলামকে নির্বাচিত করেন ভোটাররা। উপজেলা বিসিডিএস এর অনারেবল আহ্বায়ক ও নির্বাচন কমশিনার সেলিম আহমেদ টুকুর সভাপতিত্বে এবং বিসিডিএস এর নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম আলীর সঞ্চালণায় এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিসিডিএস এর সভাপতি আলহাজ¦ আতাউর রহমান হেরিক, সিনিয়র সহ-সভপতি চিন্ময় পাল, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ অনেকে।

Share Button