ভুরুঙ্গামারীতে গাঁজাসহ যুবক আটক

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ০৮ কেজি ভারতীয় গাঁজা সহ পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে জসিম (২৪) কে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার গাঁজা পাচারের রুট পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী সুজন আলীর বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ির পিছনে কাঠখড়ির ঘরে একটি পরিত্যক্ত চালের ড্রাম থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ০৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা পাহাড়া দেয়ার কাজে নিযুক্ত জসিম (২৪) কে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে ।

তিনি আরও জানান, ভুরুঙ্গামারী উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় এখানে মাদক চোরাচালান বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয় জনগণ যদি মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হন তাহলে শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।

Share Button