বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উত্তর ধরলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের ডাকে শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে, শিক্ষক, সংগঠক, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএপির আহবায়ক গোলাম রসুল রাজা, উত্তর ধরলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক এম রশিদ আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সংগঠন জাকারিয়া ইসলাম, কোহিনুর বেগমসহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন দীর্ঘ কয়েক বছর পর ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম রুটে মেইল বাস সার্ভিস চালু হলেও হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়। একটি কুচক্রি মহল এই মেইল বাস চালু করতে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। এই কুচক্রি মহল তাদের নিজের স্বার্থে মেইল বাস বন্ধ করে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এর আগে গত ৩১ মে একই দাবিতে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

Share Button