নাগেশ্বরীতে ঈদ পুনর্মিলনী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠকদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের আয়োজনে গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী। এ সময় বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪ জন গুনী ব্যাক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। রশিদ মন্ডল ফাউন্ডেশনের সভাপতি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সমন্বয় পরিবারের প্রধান সমন্বয়য়কারী হাফিজুর রহমানের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, বিশেষ অতিথি নেওয়াশী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, সময় পাঠাগারের সভাপতি আকমল হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার গোলাম মওলা সিরাজ, আর টিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী, স্টুডেন্ট ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন উলিপুরের সভাপতি সাজ্জাদ হোসেনসহ অনেকে।

Share Button