জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজার রহমান মোস্তফার জন্মদিন উপলক্ষে জেলার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দিনটি ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়ার বার্তায় সিক্ত করা হচ্ছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা জেল ও দমন-পীড়নের মধ্যেও দল ও আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রেখে মোস্তাফিজার রহমান মোস্তফা কুড়িগ্রামের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি একজন সাহসী, কর্মীবান্ধব এবং পরীক্ষিত নেতৃত্ব হিসেবে পরিচিত।
জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা বলেন, “দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ানো, আন্দোলন-সংগ্রামে রাজপথে নেতৃত্ব দেওয়া এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে মোস্তাফিজার রহমান মোস্তফা আজ গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের দিন নয়, এটি ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতিকে স্মরণ করার একটি বিশেষ দিন।”
তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা বিএনপি নতুন গতি পেয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা এবং তেলবাজদের দূরে রাখার কথা বলেন ।
মহান আল্লাহর দরবারে দোয়া করে নেতাকর্মীরা বলেন, “আল্লাহ যেন মোস্তাফিজার রহমান মোস্তফাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানুষের কল্যাণে কাজ করার আরও শক্তি দান করেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রামের রাজনীতিতে মোস্তাফিজার রহমান মোস্তফা দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে জেলার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জন্মদিনে জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজার রহমান মোস্তফার প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও শুভকামনা।
