নাগেশ্বরীতে গরমে হাসফাস অবস্থা : তৃষ্ণার্তদের শরবত দিলো ব্লাড ব্যাংক

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কয়েকদিন ধরে চরম গরমে হাসফাস অবস্থা হয়েছে জনজীবনে। এ অবস্থায় যখন ক্লান্ত হয়ে পড়ছে পথচারী, রিকশা চালক, ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তখন তাদের দেহ, মন ও মস্তিষ্কে সস্তি ফেরাতে ব্যাতিক্রমী এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন “নাগেশ্বরী ব্লাড ব্যাংক”। আজ সোমবার দুপুরে উপজেলা শহরের পথে পথে ও গুরুত্বপূর্ণ জায়গায় তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ করে স্বেচ্ছাসেবী এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

উপজেলা শহরের কলেজ মোড় হইতে নাগেশ্বরী কাজী মার্কেট পর্যন্ত তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণে এ কার্যক্রম পরিচালনার করে বেশ প্রশংসিত হয়েছেন সচেতন মহলের নিকট।

কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর উপদেষ্টা ডা. সাইদুর ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম , সভাপতি রাশেদ আহমেদ , সাংগঠনিক সম্পাদক সোহেল রানা , প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সাকিল, স্বেচ্ছাসেবক আলমগীর হোসেন, রবিউল ইসলাম, হেলাল উদ্দিন, সাব্বির হোসেনসহ অনেকে।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান তাপমাত্রার উপর ভিত্তি করে এ কার্যক্রম পরিচালনা করছেন তারা। এছাড়াও গরমে ক্লান্ত পথচারীদের জন্য এক গ্লাস শরবত, ভালোবাসা আর মানবতার ছোট্ট উপহার। “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে” এই স্লোগানকে পাথেয় করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য বলেও জানান তারা। তারা আরও জানান, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Share Button