স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্য হয়েছে। স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বেলা ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান জানান,বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে পুলিশ খোজখবর নিচ্ছে।
#
