কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম প্রতিনিধি: পেশাদারিত্ব, সাহসিকতা আর সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুড়িগ্রাম জেলায় সাধারণ মানুষের আস্থা ও প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শওকত আলম সিদ্দিকী। দীর্ঘদিন ধরে পলাতক থাকা চিহ্নিত অপরাধী, ওয়ারেন্টভুক্ত ও আদালতের রায় হওয়া কঠিন কঠিন সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে তিনি একের পর এক সফল অভিযান পরিচালনা করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত দিনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ফাঁকি দিয়ে যারা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল, তাদের আইনের মুখোমুখি করতে এএসআই শওকত আলম অত্যন্ত চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম ও রংপুরের একাধিক চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত আসামিদের হাতকড়া পরিয়েছেন তিনি, যা জেলা জুড়ে ব্যাপক সমাদৃত হয়েছে। তার এই সাহসী ও আপসহীন ভূমিকার কারণে কুড়িগ্রামের সাধারণ ভুক্তভোগী নাগরিকরা দীর্ঘদিন পর ন্যায়বিচার পেতে শুরু করেছেন।
এলাকাবাসীর মতে, এএসআই শওকত আলমের মতো চৌকস, কর্মদক্ষ ও সৎ অফিসারের কারণেই আজ অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। সাধারণ ডায়েরি (জিডি) বা মামলার তদন্তে তার আন্তরিকতা এবং ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ কুড়িগ্রাম জেলা পুলিশের ভাবমূর্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একজন অপরাধীকে ধরতে তিনি দিন-রাত যেভাবে পরিশ্রম করেন, তা সত্যি প্রশংসনীয়।
কুড়িগ্রামের সচেতন নাগরিক সমাজ মনে করেন, মাঠপর্যায়ে এএসআই মোঃ শওকত আলমের মতো যোগ্য ও দক্ষ অফিসারদের কাজের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। জেলা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, এমন সফল ও সাহসী পুলিশ কর্মকর্তাকে দ্রুত উচ্চ পদে পদোন্নতি এবং বিশেষ পুরষ্কারে ভূষিত করা হলে তা সমগ্র পুলিশ বাহিনীর জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
