জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই আনন্দঘন মুহূর্তে জেলার সর্বস্তরের মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক পরিবেশ কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির শীর্ষ নেতারা। পৃথক পৃথক শুভেচ্ছা বার্তায় তারা ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সহযোগিতা করার কথাও তুলে ধরেন তারা।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা তার শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি কুড়িগ্রামবাসীসহ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।
জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও আত্মশুদ্ধিরও শিক্ষা দেয়। বর্তমান বাস্তবতায় মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়াই হওয়া উচিত আমাদের প্রধান দায়িত্ব।” তিনি সকলকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু তার বার্তায় বলেন, “ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়। দলীয় নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে হবে।” পাশাপাশি তিনি দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পৃথক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
