মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশণের সদস্য পরিচিত কার্ড প্রদান

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশন কুড়িগ্রাম – উত্তরবঙ্গ এর সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও বেগবান করতে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো: মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: হাসিবুর রহমান হাসিব।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় মানুষের সহায়তা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউস সানি বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষা ও জনকল্যাণে কাজ করে যাওয়াই এই ফাউন্ডেশনের অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচিতি কার্ড তুলে দেওয়া হয়। এতে সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Share Button