দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

ডেস্ক নিউজ:

প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইউরোপের শীর্ষস্থানীয় ইভি ব্র্যান্ড ‘ভি মটো’। সব ধরনের বাইকপ্রেমীদের রুচি এবং চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে ভি মটোর অসাধারণ সব ইলেকট্রিক বাইকের লাইনআপ নিয়ে এসেছে সিমবা মটরস। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ঢাকা ১৯তম ঢাকা মোটর শোতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভি মটো।

ভি মটোরের নজরকাড়া অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে যুক্ত আছে বিশ্বখ্যাত রেসিং ব্র্যান্ড ডুকাটির এক্সক্লুসিভ ছোঁয়া। ব্যাটারির স্থায়িত্ব এবং এক্সট্রিম পারফরম্যান্সের জন্য এই বাইকটির ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

যারা হাই এন্ড পারফরম্যান্স এবং স্পোর্টি লুক পছন্দ করেন, তাদের জন্য লাইনআপের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাগশিপ ‘স্ট্যাশ’। অবিশ্বাস্য ১৪.৪ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ঘন্টায় ১২৫ কিলোমিটার সর্বোচ্চ গতির এই পাওয়ারহাউজ বাইকটি এক চার্জেই পাড়ি দেবে ১৮০ কিলোমিটার পথ।’টিএস স্ট্রিট হান্টার’ বাইকটির দাম ৩,২৫,০০০ টাকা।  ক্লাসিক ক্যাফেরেসার ডিজাইন পছন্দকারীদের জন্য পারফেক্ট চয়েজ ‘টিসি ওয়ান্ডারার’ এর দাম ৩,২০,০০০ টাকা।

স্পোর্টি লুকের ‘টিএসএক্স’এবং ক্ল্যাসিক ডিজাইনের ‘টিসি’ উভয় মডেলেই থাকছে ৩.৫ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ১৩০ নিউটন-মিটার টর্ক, যা ডুয়েল ব্যাটারিতে ১১০ কিলোমিটার রেঞ্জ এবং ৭২ কি.মি./ঘন্টা টপ স্পিড নিশ্চিত করবে। টিএসএক্স-এর দাম ২,৩৫,০০০ টাকা।  অন্যদিকে, টিসি বাইকটির রেগুলার মূল্য ২,২৫,০০০ টাকা ধরা হয়েছে।

শহরের জ্যাম পেরিয়ে আরও স্মার্ট যাতায়াতের জন্য প্রিমিয়াম সিরিজের স্পিডি ই-স্কুটার ‘সিটি’ এর মূল দাম ৩,১০,০০০ টাকা। আর কিউট ও কম্প্যাক্ট ডিজাইনের ‘সিইউ’ মডেলে থাকছে ২.৩ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার, যা ৫৫ কি.মি./ঘন্টা গতিতে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেবে। এর মূল দাম ধরা হয়েছে ১,৬৫,০০০ টাকা।

দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ভি মটো নিয়ে এসেছে ডুয়েল ডিস্ক ব্রেকের অত্যাধুনিক ই-ম্যাক্স সিরিজ। ১.৫ কিলোওয়াট মোটর সম্বলিত ‘এফএক্স’ মডেলটি ৭৫ কি.মি./ঘন্টা স্পিডে ১২০ কিলোমিটারের বিশাল রেঞ্জ দেবে, এর মূল দাম ১,৬০,০০০ টাকা। একই ১.৫ কিলোওয়াট মোটরের ‘এস৬০০’ বাইকটি ৬৫ কি.মি./ঘন্টা স্পিডে ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে। এর মূল দাম ১,৩৫,০০০ টাকা। আর রেগুলার শর্ট কমিউটের জন্য দারুণ ‘এস৮০’ মডেলে থাকছে ১.২ কিলোওয়াট মোটর, যা ৫৫ কি.মি./ঘন্টা স্পিডে ৭০ কিলোমিটার রেঞ্জ নিশ্চিত করবে। এর মূল দাম ১,০৯,০০০ টাকা।

Share Button