কচাকাটায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় গত বুধবার বিকালে কচাকাটা ইউনিয়নের ব্যাপারীটারী নামক স্থানে ইয়াকুব আলীর বসত বাড়ীর উত্তরে ফাকা জায়গায় গোপন সংবাদের পেক্ষিতে জালিরচর গ্রামের মৃত আবুল হোসেন পুত্র মোহাম্মদ নুরনবী (৪২) কে কমরে থাকা ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। কচাকাটা থানার অফিসার ইনচার্জ শ্রী অর্পন কুমার দাস ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গত বুধবার বিকালে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণী ১০(ক) ২০১৮ ধারায় কচাকাটা থানার মামলা নং- ০১, তারিখ: ০১-৪-২৬ ইং মূলে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়।

Share Button