জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর নিয়োগ উপলক্ষে বহুল প্রচারিত দৈনিক কালবেলা এবং ইংরেজি জাতীয় দৈনিক The Asian Age-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে পত্রিকা দুটির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও দ্য এশিয়ান এজ-এর রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক সাইয়ে আহমেদ বাবু।
শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত প্রশাসক কায়কোবাদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিক সাইয়ে আহমেদ বাবু বলেন, কায়কোবাদ একজন অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। গণমাধ্যম সবসময় ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনের মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
