মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
এডভোকেট মোহাম্মদ আবুল কালাম বান্দরবান জেলা আইনজীবী সমিতির পঞ্চম বারের মত সভাপতি হওয়ায় বান্দরবান জেলা ইসলাম প্রচার সমিতির পক্ষ থেকে স্বংবর্ধনা করা হয়।
বান্দরবান জেলা ইসলাম প্রচার সমিতির সভাপতি মো: ইসহাক এর সভাপতিত্বে স্বংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির পঞ্চম বারের মত সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ইসলাম প্রচার সমিতি সাধারণ সম্পাদক এডভোকেট মো: সোলাইমান, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, আল ফারুক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও ইসলাম প্রচার সমিতির সদস্য মো: আমিনুল উল্লাহ, বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও স্বংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদরাসার পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড.আবুল কালাম কে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
এসময় একাডেমির অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ ইছহাক, সাংবাদিক মুহাম্মদ আলী, একাডেমির সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম,একাডেমির সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। স্বংবর্ধনা অনুষ্ঠান কে ঘিরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান জেলা আইনজীবী সমিতির পঞ্চম বারের মত বার সভাপতি এড. মোহাম্মদ আবুল কালাম বান্দরবান ইসলাম প্রচার সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বান্দরবান ইসলাম প্রচার সমিতির উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।
